Friday, December 25, 2015

ফেসবুকে বেশি নির্ভরশীল কারা?

খবর পড়া থেকে শুরু করে গেমস খেলা, মানুষ ফেসবুক নান কারণে ব্যবহার করে থাকে।
তবে যারা ফেসবুকে নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন তারা ফেসবুকের প্রতি অপেক্ষাকৃত বেশি নির্ভরশীল, সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
খবর পড়া থেকে শুরু করে গেমস খেলা, মানুষ ফেসবুক নান কারণে ব্যবহার করে থাকে। তবে যারা ফেসবুকে নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন তারা ফেসবুকের প্রতি অপেক্ষাকৃত বেশি নির্ভরশীল, সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে। 
গবেষণায় বলা হয়, যারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য ফেসবুক ব্যবহার করেন তারা খুব তাড়াতাড়ি এর উপর নির্ভরশীল হয়ে পড়েন।
গবেষকরা জানান, খবর, গেমস, পোস্টের ফিডব্যাক কিংবা নতুন মানুষদের সাথে সাক্ষাত যে উদ্দেশ্যেই আপনি ফেসবুক নির্ভরশীল হোন না কেন তাতে মাথা ব্যাথার কিছু নেই কারণ এটি কোন আসক্তি নয়।
নির্ভরশীলতা পরিমাপ করতে গবেষকরা ফেসবুকে মাসে অন্তত একটি পোস্ট দেওয়া ১৮-৬৮ বছর বয়সের ফেসবুক ইউজারদের মধ্যে জরিপ চালান। গবেষকরা দেখেন, যেসব ব্যবহারকারীরা মনে করেন ফেসবুক পরস্পরের সমঝোতার উন্নতি ঘটায় তারা নতুন নতুন মানুষের সাথে সাক্ষাত করার জন্য ফেসবুকে যান এবং ভালো সাড়াও পান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব আকরন’স ওয়েন কলেজের গণযোগাযোগ বিভাগের অ্যাসিস্টান্ট প্রোফেসর অ্যাম্বার ফেরিস গবেষক দলের প্রতিনিধি হিসেবে জানান, ‘তারা হয়ত পোস্ট করেন যে তারা জিমে গেছেন। হয়ত তারা নিজ নিজ রাজিনৈতিক দৃষ্টিকোণের সাফাই গেয়ে অথবা নিজেদের সমস্যাগুলো পোস্ট দেন। এমতাবস্থায় তারা ফেসবুক বন্ধুদের ফিডব্যাকের উপর নির্ভর করেন।’  
গবেষণাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন কনফারেন্সে উপস্থাপন করা হয়।

No comments:

Post a Comment